আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে শুক্রবার তাসমান সাগর পাড়ের দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে। এজবাস্টনে ‘এ’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। যা সরাসরি দেখাবে গাজী টিভি, মাছরাঙা টেলিভিশন ও স্টার স্পোর্টস ১। 

মর্যাদা কিংবা টুর্নামেন্টের পরিধি দুই দিক থেকেই বিশ্বকাপের পরই আইসিসি চ্যাম্পিয়ন্ট ট্রফির স্থান। সর্বশেষ বিশ্বকাপের ফাইনালে লড়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যে ম্যাচে নিউজিল্যান্ডকে হতাশায় ডুবিয়ে শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া।

সেই আসরের পর আরেকটি বড় মঞ্চ তৈরি দুই দলের মুখোমুখি দ্বৈরথ নিয়ে। নিরপেক্ষ ভেন্যুতে তাই অণ্যরকম রোমাঞ্চই ছড়াচ্ছে ম্যাচটি।
সম্ভাব্য একাদশ :

অস্ট্রেলিয়া :

ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, ক্রিস লিন, ম্যাথু ওয়েড (উইকেটকিপার),
জন হেস্টিংস/মার্কাস স্টইনিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জস হ্যাজলউড।

নিউজিল্যান্ড :

মার্টিন গাপটিল, টম ল্যাথাম/লুক রনকি (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, নেল ব্রুম, কোরি অ্যান্ডারসন, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, কলিন ডি গ্র্যান্ডহোম/ অ্যাডাম মিলনে/ মিচেল ম্যাকক্লেনাঘান ও ট্রেন্ট বোল্ট।

এমএনজে