জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে গতকাল তিনদিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কথা ছিল বিবিসি একাদশের। কিন্তু সকালে থেকে টানা বৃষ্টির কারণে প্রথমদিনের খেলা পরিত্যক্ত হয়। আজ দ্বিতীয় দিনে মাঠে নেমেছে দুই দল।
টস জিতেছে বিসিবি একাদশ। ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক ফজলে মাহমুদ রাব্বি।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
আগামী ৩ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ১১ নভেম্বর থেকে ঢাকার মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
বিসিবি একাদশ : ফজলে মাহমুদ রাব্বি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রুবেল হোসেন, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মিজানুর রহমান, আফিফ হোসেন, জাকির হাসান, নুরুল হাসান, আবু হায়দার, শাহাদাত হোসেন ও এবাদত হোসেন।





