বিশ্বের এক নম্বর খেলোয়াড় সেরেনা উইলিয়ামস বুধবার দ্বিতীয় রাউন্ডে শুরুটা কঠিন করে তুললেও শেষ পর্যন্ত সরাসরি সেটে জয়ী হয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। তার সাথে আরো যোগ দিয়েছেন পুরুষ বিভাগের শীর্ষ তারকা নোভাক জকোভিচ ও স্প্যানিশ সেনসেশন রাফায়েল নাদাল।
এক বছরে চারটি গ্রান্ড স্ল্যাম শিরোপা জয়ের বিরল কৃতিত্ব অর্জনের লক্ষ্যে সেরেনা বিশ্বের ১১০তম র্যাঙ্কধারী ডাচ খেলোয়াড় কিকি বারটেনসকে ৭-৬ (৭/৫) ৬-৩ গেমে পরাজিত করেছেন।
এদিকে স্প্যানিশ অষ্টম বাছাই ১৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্জম্যানকে ৭-৬ (৭/৫), ৬-৩, ৭-৫ গেমে ও শীর্ষ বাছাই জকোভিচ অস্ট্রেলিয়ান আন্দ্রেস হায়দার-মরারকে ৬-৪, ৬-১, ৬-২ সেটে পরাজিত করে তৃতীয় রাউন্ডে উঠেছেন।
এই নিয়ে শেষ ১৭টি ম্যাচের ১৪টিতেই জয়ী হলেন বর্তমান অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন বিজয়ী জকোভিচ।
জেডআই





