যুক্তরাষ্ট্রের মিয়ামির সান লাইফ স্টেডিয়ামে লিভারপুলকে হারিয়ে প্রাক-মৌসুম টুর্নামেন্টে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
লিভারপুলের পক্ষে প্রথম গোলটি করেন অধিনায়ক স্টিভেন জেরার্ড। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধে গোলের দেখা না পেলেও ৫৫ মিনিটে সমতায় ফেরান ওয়াইন রুনি।
দুই মিনিট পর ব্যবধান বাড়ান হুয়ান মাতা। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে লিভারপুলের কাফিনে আর একটি পেরেক ঢুকান জেসি লিনগ্যার্ড। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন রুনি বাহিনী।
নতুন কোচ লুইস ফন গাল এসে দলকে ঢেলে সাজাতে শুরু করেছেন। পাঁচ ম্যাচের মধ্যে পাঁচটিতে জয়।
রুনি বলেন,‘এটা অনেক বড় ব্যাপার যে ফাইনাল ম্যাচ জিতলাম এবং টুর্নামেন্ট চ্যাম্পিয়ান হয়েছি। প্রাক-মৌসুমে আমরা অনেক পরিশ্রম করেছি। প্রথমার্ধে আমরা কোন সুযোগ করতে পারিনি কিন্তু দ্বিতীয়ার্ধে সফল হয়েছি। আমরা জানতাম কিভাবে সফল হতে হবে।’
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





