ফিফার প্রাক্তন সভাপতি সেপ ব্ল্যাটারের জায়গায় কে বসতে যাচ্ছেন, তা নিয়ে বেশ জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। ১৯৯৯ সাল থেকে ফিফার দায়িত্বে ছিলেন ৭৯ বছর বয়সি ব্লাটার। দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্লাটারকে সভাপতি পদ থেকে নিষিদ্ধ করা হয়।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার নির্বাচন আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেদিনই নতুন সভাপতি বেছে নেবে ফিফার তালিকাভুক্ত দেশগুলো।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা বিষয়টি নিশ্চিত করেছে।

ফিফার ইলেকটোরাল কমিটির চেয়ারম্যান ডমেনিকো স্কালা বলেন, ‘সভাপতি পদে লড়াই করতে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে। স্থায়ী কিংবা নিষেধাজ্ঞায় থাকা কেউ সভাপতি পদপ্রার্থী হতে পারবেন না।’

সভাপতি পদে নির্বাচন করতে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছেন জর্ডানের প্রিন্স আলী আল হুসেনই, ত্রিনিদাদ ও টোবাগো ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ডেভিড নাখিদ, এএফসি সভাপতি শেখ সালমান ও প্রাক্তন সুইস ডিফেন্ডার র‌্যামন ভেগা।

কেএইচ