ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। রোববার লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ২-১ গোলে হেরেছে কোচ পেল্লেগ্রিনির শিষ্যরা।

এদিন নিজেদের মাঠে খেলার শুরুতে এগিয়ে যায় লিভারপুল। ১১ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন হেন্ডারসন।

তবে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি খেলার ২৫ মিনিটে ইডেন জেকোর গোলে সমতায় ফেরে ম্যানচেস্টার সিটি।

বিরতির আগে কোনো দল আর গোল করতে না পারায় ১-১ সমতায় শেষ হয়ে প্রথমার্ধের লড়াই।

বিরতির পর আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা চললেও কোনো দল গোলের সন্ধান পাচ্ছিল না। তবে খেলার ৭৫ মিনিটে সফকারীদের জালে বল জড়িয়ে দেন কউটিনহো।

শেষ পর্যন্ত আর গোল না হয় ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।

এই জয়ের পরও লিগ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান বজায় আছে ম্যানচেস্টার সিটির। ২৭ ম্যাচে ৫৫ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। এদিকে জয়ের পর ২৭ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লিভারপুল।

জেডআই