ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৩ উইকেট শিকার করেছেন বাংলাদেশের নতুন সেনসেশন পেসার মুস্তাফিজুর রহমান। ফলে আইসিসি বোলিং র্যাংকিং-এ ডেব্যু সিরিজ শেষেই প্রথমবারের মত ১শ’ জনের তালিকায় প্রবেশ করলেন মুস্তাফিজুর।
৪০৮ রেটিং নিয়ে ৮৮তম স্থানে রয়েছেন মুস্তাফিজুর। ৮ম স্থানে থেকে সিরিজ শুরু করা সাকিব একই জায়গায় রয়েছেন। তবে র্যাংকিং-এ অবনতি হয়েছে মাশরাফির। ২৩তম স্থান থেকে ২৮তম স্থানে নেমে গেছেন বাংলাদেশের অধিনায়ক।
জেডআই





