দেশে ফিরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশ-ভারত ম্যাচ বল টু বল তদন্ত ও বিশ্লেষণ করে দেখবে আইসিসি। এমন আশ্বাস দিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন।
সাধারণত আইসিসির মানসম্পন্ন অপারেটিং পদ্ধতির মাধ্যমে আম্পায়ারদের সিদ্ধান্তগুলো বিশ্লেষণ করা হয়। সেটার মাধ্যমে আম্পায়ারদের মান ও উন্নতির বিষয়টি নির্ধারণ করা হয়।
এখন দেখার বিষয়, সত্যি সত্যিই আইসিসি নিরপেক্ষভাবে আম্পায়ারদের সিদ্ধান্তগুলো তদন্ত করে দেখে কিনা ?
তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, বাংলাদেশ-ভারত ম্যাচের অনিয়ম নিয়ে আমরা আইসিসির কাছে একটি লিখিত অভিযোগ আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসনের কাছ থেকে আমরা প্রাথমিক সাড়া পাই।
তিনি আমাকে বলেছেন, বাংলাদেশ-ভারত ম্যাচ বল-বাই-বল তদন্ত ও বিশ্লেষণ করে দেখবেন। একটু সময় লাগবে এরপর তাদের তদন্ত ও বিশ্লেষণ শেষে ফলাফল আমাদের জানাবেন।
জেআই





