আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগ। বাংলাদেশ ভলিবল ফেডারেশন কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
দশটি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই লড়াই। দলগুলো হচ্ছে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড, তিতাস ক্লাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ এসি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ওয়ারি ক্লাব, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, আজাদ স্পোর্টিং ক্লাব, ইস্ট এন্ড ক্লাব ও ঢাকা সবুজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগের উদ্বোধন করবেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এ কে এম শফিকুর রহমান।
ঢাকা,২ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
শনিবার শুরু হচ্ছে ঢাকা মহানগরী ভলিবল
আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগ। বাংলাদেশ ভলিবল ফেডারেশন কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করেছে ন্যাশনাল





