নবম বারের মত সুইডেনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার 'গোল্ড বল' লাভ করেছেন তারকা স্ট্রাইকার জ্লাটান ইব্রাহিমোভিচ। এবার নিয়ে টানা অষ্টমবারের মত তিনি এই কৃতিত্ব অর্জন করলেন।
এবারের পুরস্কার গ্রহণের পরে ইব্রার আবেগঘন প্রতিক্রিয়ায় অনেকেই আপ্লুত হয়েছেন। গত এপ্রিলে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার ভাই সাপকো মারা গেছেন। এবারের পুরস্কারটা তাই তাকেই উৎস্বর্গ করেছেন প্যারিস সেইন্ট-জার্মেইর এই তারকা স্ট্রাইকার।
সুইডেনের সাবেক জাতীয় খেলোয়াড় ক্ল্যাস ইনগেসন এবং বোমাপোকারনার ডিফেন্ডার পোনটাস সেগারস্ট্রমও সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। পুরস্কার হাতে নিয়ে নিজের প্রতিক্রিয়ায় তাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইব্রা বলেছেন, আমার ভাইও এই একই অসুখে আক্রান্ত হয়ে কয়েক মাস আগে আমাদের ছেড়ে চলে গেছে। ফুটবলের বাইরেও প্রত্যেকের একটি জীবন আছে এবং এটাই সবকিছুর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
সুইডিশ ফুটবল এসোসিয়েশনের বিবেচনায় প্রতি বছর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ড বল প্রথমবার ২০০৫ সালে পেয়েছিলেন ইব্রাহিমোভিচ। পরের বছর আর্সেনালের ফ্রেডেরিক লুংবার্গ এই পুরস্কার গ্রহণ করার পরে ইব্রাহিমোভচিকে আর কেউ হারাতে পারেনি। এর আগে কেউই দুইবারের বেশী এই পুরস্কার পাননি।
জেডআই





