ঢাকা টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৫৭ রানের জবাবে খেলতে নেমে ২০৩ রানে বাংলাদেশের প্রথম ইনিংস থেমে গেছে।

২০৩ রানে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন মোহাম্মদ শহীদ। তবে ইনজুরিতে পড়া শাহাদাত হোসেন ব্যাট করতে নামতে পারেননি। ৯১ বলে ৮৯ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন সাকিব।

প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৫৭ রানের জবাবে খেলতে নেমে দ্বিতীয় দিন শেষে ১০৭ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। দিনের শেষ ওভারের পঞ্চম বলে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দেন অধিনায়ক মুশফিকুর রহিম। ১৪ রানে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান।

নতুন ব্যাটসম্যান সৌম্য সরকারকে নিয়ে শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু করেন টেস্টের শীর্ষ অলরাউন্ডার সাকিব। তবে দিনের শুরুতেই বিদায় নেন সৌম্য। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসে সৌম্যর পথ ধরেন শুভাগত হোমও। পর পর নিজের দুই ওভারে দুজনকেই ফেরান ওয়াহাব রিয়াজ।

অষ্টম উইকেটে সাকিবের সঙ্গে ২১ রানের জুটি গড়ে মোহাম্মদ হাফিজের বলে বোল্ড হন তাইজুল ইসলাম। তাইজুলের ব্যাট থেকে আসে ১৫ রান।

কেএইচ