টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে উমর আকমলের ব্যাটে রানের পাহাড় গড়েছে মোহাম্মদ হাফিজের দল।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে না পারলেও আকমল পরিবারের দুই ভাইয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। তাদের প্রতিরোধ রূপ নেয় প্রতিশোধে। আর এতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে পাকিস্তান।
এদিন যার ব্যাটে পাকিস্তান রানের পাহাড় গড়েছে, সেই উমর আকমলই আফসোস নিয়ে মাঠ ছেড়েছেন। ৫৩ বলে ৯৪ রান করা উমর ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করতে চেয়েছেন। কিন্তু ১৯তম ওভারে স্টার্কের প্রথম বলে ম্যাক্সওয়েলের তালুবন্দী হন এই ব্যাটসম্যান। শেষ বলটিতে ছক্কা না হলেও এর আগে ৪টি ছক্কা হাঁকিয়েছেন উমর। সেই সঙ্গে রয়েছে ৯টি বাউন্ডারি।
টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ২৫ রানে দুই উইকেট হারানো পাকিস্তানকে ভিত গড়ে দিয়েছেন কামরান আকমল। ৩১ বলে ৩১ রান করে মাঠ থেকে বিদায় নিয়েছেন তিনি।
ভারতের বিপক্ষে সফল না হলেও এদিন বুম বুম আফ্রিদি ব্যাটে আলো ছড়িয়েছেন। শেষ পর্যন্ত টিকে থেকে মাত্র ১১ বলে ২টি চার ও একটটি ছক্কায় করেছেন ২০ রান। তার সঙ্গে ৬ রান নিয়ে খেলা শেষ করেন শোয়েব মালিক।
খেলা
উমর আকমলের ব্যাটে রানের পাহাড় পাকিস্তানের
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে উমর আকমলের ব্যাটে রানের পাহাড় গড়েছে মোহাম্মদ হাফিজের দল।





