এরপর বালির বাধের মতো ভেঙে যায় জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার। ২৭ বলে ৩৭ রান করার পর মাত্র ২০ রানের ব্যবধানে ১০ উইকেট হারিয়ে ১২.৪ ওভারে ৫৭ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে ক্রিকেট দল।

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ৮৭ বল হাতে রেখে ১০ উইকেটের বড় ব্যবধানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে পাকিস্তান।

দলের জয়ে ১৮ বলে ৬টি চার আর এক ছক্কায় ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন সায়েম আইয়ুব। ১৫ বলে দুই চার আর এক ছক্কায় ২২ রান করেন আরেক ওপেনার ওমাইর ইউসুফ।

এনএইচ