ইতালিয়ান লিগ সিরি 'আ' তে হ্যাটট্রিক শিরোপা জিতল জুভেন্টাস। রোববার টানা তৃতীয় বারের মতো তাদের শিরোপাটি নিশ্চিত হয়। তবে এই দিন মাঠে নামতে হয়নি দলটির। জুভেন্টাসের নিকটতম প্রতিদ্বন্দ্বী রোমা ৪-১ গোলে ক্যাটানিয়ার কাছে হেরে যায়। এতে শিরোপা নিশ্চিত হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নদের।
এই ম্যাচে হারের ফলে ৩৬ ম্যাচে রোমার পয়েন্ট ৮৫। লিগে তাদের আর মাত্র দুই ম্যাচ বাকি আছে। অন্যদিকে শীর্ষে থাকা জুভেন্টাস ৩৫ ম্যাচেই ৯৩ পয়েন্ট অর্জন করেছে। ফলে এই ম্যাচে রোমা হেরে যাওয়ায় জুভেন্টাসের সামনে আর কোনো বাধা থাকল না।
ইতালির লিগ ইতিহাসে এটি জুভেন্টাসের ৩০তম শিরোপা। অবশ্য সোমবার জুভেন্টাস নিজেদের মাঠে খেলবে আটলান্টার সঙ্গে। সেখানেই শিরোপা জয়ের আনন্দ তারা করবে।
ঢাকা, ৪মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
হ্যাটট্রিক শিরোপা জুভেন্টাসের
ইতালিয়ান লিগ সিরি 'আ' তে হ্যাটট্রিক শিরোপা জিতল জুভেন্টাস। রোববার টানা তৃতীয় বারের মতো তাদের শিরোপাটি নিশ্চিত হয়। তবে এই দিন মাঠে নামতে হয়নি দলটির।





