ভুটানের কিংস কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। মঙ্গলবার চ্যাংলিমাইঠ্যাং স্টেডিয়ামে ভারতের পুনে এফসির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে তারা।
এদিন খেলার শুরু থেকে দুই দলই সমান তালে লড়াই চালিয়ে যায়। কিন্তু খেলার ২৫ মিনিটে লিড নেয় শেখ জামাল। হেড দিয়ে গোল করে দলকে এগিয়ে দেন ইয়াসিন খান।
এর আগে খেলার ১২ মিনিটে চোট পেয়ে মাঠ থেকে উঠে যান পুনের গোলরক্ষক আনাস। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রথমার্ধের খেলা শেষ হলেও গোলটি শোখ করতে পারেনি পুনে। দ্বিতীয়ার্ধে লড়াই করেও বাংলাদেশের ক্লাবটিকে হারাতে পারেনি ভারতীয় ক্লাবটি। ফলে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে শেখ জামাল।
জেডআই





