পাকিস্তানি ক্রিকেট তারকা শহিদ আফ্রিদি আবার আলোচনায়। এবার ক্রিকেট নিয়ে নয়, বরং তার মেয়ে আসমারার মৃত্যু-বিষয়খ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদির মেয়ের মৃত্যু নিয়ে একটি তথ্য ও কিছু ছবি ভাইরাল হয়ে গেছে। ফেসবুক ও টুইটারে ছড়িয়ে পড়েছে পাকিস্তানের এই অল রাউন্ডারের ছোটো মেয়ে আসমারার মৃ্ত্যুর খবর।
কিন্তু পাকিস্তানের মিডিয়াতে বলা হয়েছে, আফ্রিদির ছোট মেয়ে আসমারা মৃত্যুর খবরটা ভুয়া। এর কোনো ভিত্তি নেই। আসমারা সুস্থ আছে।

আসমারা আফ্রিদির চার মেয়ের মধ্যে সবচেয়ে ছোট।অনলাইনে প্রচার ও শেয়ার করা হচ্ছে আফ্রিদি ও তার কন্যার কয়েকটি ছবি। দুটি ছবির কোলাজ। তার একটিতে আসমারা। অন্যটিতে দেখা যাচ্ছে সাদা কাপড়ে মোড়ানো তার বয়সী একটি মেয়ে শুয়ে আছে। শরীরের ওপর গোলাপের পাপড়ি ছিটানো। আরেক ছবিতে আফ্রিদিকে কফিন বা খাটিয়াকাঁধে বয়ে নিয়ে যেতে দেখা যাচ্ছে। অন্য ছবিতে আসমারা হাসপাতালের বেডে শুয়ে। তার পাশে দাঁড়িয়ে আফ্রিদি।

পাকিস্তানের মিডিয়া জানাচ্ছে, আসমারার মতো দেখতে মেয়েটা আসমারা নয়। আর হাসপাতালের ছবিটি গত মাসের শেষের। আফ্রিদির বিশ্বকাপ মিশনের পর। আসমারার দাঁতের অস্ত্রোপচার হয়েছিল। তখন সেটা তোলা হয়েছিল। আফ্রিদির খাটিয়া বয়ে নিয়ে যাওয়া ছবিটিও পুরনো। কারণ তিনি এখন ওমরাহ করতে সৌদি আরবে আছেন।

সোমবার সেখান থেকে নিজের একটি ছবিও পোস্ট করেছেন। তার ঘর থেকে মক্কার পবিত্র কাবা শরীফ দেখা যাচ্ছে। সেদিকে তাকিয়ে আফ্রিদি।

এমআর