২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলে এক নম্বর দল হয়ে দুই বছর পর ফের প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে গোপীবাগের দলটি। রানার্স আপ হয়েছে বাফুফে এলিট একাডেমি। তাদের পয়েন্ট ৪৬। বাইলজে উল্লেখ রয়েছে, এই দলটি শুধু এই স্তরে খেলবে তাই রানার্স আপ হয়েও প্রিমিয়ার খেলবে না এলিট একাডেমি। এই লিগের ফেয়ার প্লে ট্রফি দেয়া হয়েছে এলিট একাডেমিকে।
২০ ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়ে তৃতীয় হওয়া গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব প্রথমবারের মতো খেলবে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে। ব্রাদার্স ও গোপালগঞ্জ পরবর্তী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলবে।
এমআই





