আর্জেন্টিনা ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। শিরোপা নির্ধারণী ম্যাচে হুয়ান মোনাকোর মুখোমুখি হবেন তিনি।

গত বছর জুনে সর্বশেষ ফাইনালে খেলেছিলেন নাদাল। দীর্ঘ দিন পর আবার ফাইনাল ম্যাচের টিকিট পেলেন বিশ্বের চার নম্বর বাছাই।

রোববার সেমিফাইনালের লড়াইয়ে কার্লোস বার্লোককে ৭-৬ (৯-৭) ও ৬-২ সেটে পরাজিত করেছেন সাবেক শীর্ষ বাছাই নাদাল।

এবার ক্যারিয়ারের ৬৫তম শিরোপা জিততে মাঠে নামবেন তিনি।

জেডআই