টসের লড়াই দিয়ে শুরু হয়েছে ভারতকে "বাংলাওয়াশ" করার মিশন। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে টাইগারদের ব্যাট-বলের লড়াই। ম্যাচটিতে মান বাঁচাতে মরিয়া হয়ে লড়বে ভারত।

প্রথম দুই ম্যাচে জিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে দেশের মাটিতে হোয়াইট ওয়াশের হ্যাটট্রিক করবে মাশরাফিরা।

জেডআই