ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)'কে নিয়ে এবার বোমা ফাটালেন শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। আইসিসি-কে ইন্টারন্যাশনাল ক্রাইম কাউন্সিল বলে মন্তব্য করেছেন তিনি।

রানাতুঙ্গা বলেছেন, "আইসিসি বলতে আর কিছু নেই। যা আছে তা হল বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড)। এটা এখন আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নেই। এটা হল ইন্টারন্যাশনাল ক্রাইম কাউন্সিল।"

অর্জুনা রানাতুঙ্গার মতে, বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের প্রধানরা হলেন পুতুলের মত। আর আইসিসি হল স্রেফ নখদর্পহীন বাঘ।

আইসিসির বিরুদ্ধে রানাতুঙ্গার ক্ষোভ নতুন নয়, বেশ আগ থেকেই তিনি সোচ্চার আইসিসির নানারকম কর্মকাণ্ডে। আইসিসির ‘দুর্নীতি ও ম্যাচ ফিক্সিংয়ের’ ইঙ্গিত দিয়ে আগেও সমালোচনা করেছিলেন এই ক্রিকেটার।

এরপর বাংলাদেশ-ভারত ম্যাচের পর আম্পায়ারদের পাশাপাশি আইসিসিকে একহাত নিলেন শ্রীলঙ্কা এই ক্রিকেটার।

জেডআই