লা লিগায় আজ রোববার রাতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। তবে অ্যাথলেটিক বিলাবাওর বিপক্ষের ম্যাচটিতে দলে থাকছেন না গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি এ তথ্য জানিয়েছেন।
শনিবার সাংবাদিকদের কাছে আনচেলোত্তি বলেছেন, 'বেল আগামীকাল (রোববার) মাঠে নামতে পারছেন না। তিনি দলের সঙ্গে ভালভাবে অনুশীলন করতে পারেনি। তার সমস্যা বেশি নয়। অনুশীল করলেই ঠিক হয়ে যাবে ও খেলতে আত্মবিশ্বাস ফিরে পাবে।'
গত সপ্তাহে গ্রানাডার বিপক্ষে পেশির ইনজুরিতে পড়ে বেল। ফলে রোববারের ম্যাচটি মিস করছেন তিনি। কিন্তু বুধবার কোপা দেল রে'র সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবেন রেকর্ড পরিমাণ অর্থে টটেনহ্যাম থেকে রিয়ালে যোগ দেয়া বেল।'
এদিকে গত নভেম্বরে হাঁটুর ইনজুরিতে পড়া ফ্রান্সের ডিফেন্ডার রাফায়েল ভারানে এই ম্যাচে মাঠে নামতে পারেন বলে জানা গেছে।
চলতি মৌসুমে ২২ ম্যাচে ১০ গোল করেছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার বেল।
ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//জেডআই
খেলা
মাঠে নামছে রিয়াল, ইনজুরিতে বেল
লা লিগায় আজ রোববার রাতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। তবে অ্যাথলেটিক বিলাবাওর বিপক্ষের ম্যাচটিতে দলে থাকছেন না গ্যারেথ বেল।





