শীর্ষ দশে বেশ কয়েকটি স্থানে পরিবর্ত হলেও ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ঠিকই ধরে রেখেছেন যুক্তরাষ্ট্রের তারকা সেরেনা উইলিয়ামস।
জার্মানীর অ্যাঞ্জেলিক কারবার এবং রোমানিয়ার সিমোনা হালেপ উভয়ই দুই ধাপ উপরে উঠেছেন। কিন্তু চেক রিপাবলিকের পেট্রা কেভিতোভার তিন ধাপ অবনমন হয়েছে।
গত সপ্তাহে দুবাইয়ে সেমিফাইনালে পরাজিত হবার পরেও দ্বিতীয় স্থানে থাকা চাইনিজ তারকা লি নার তুলনায় বিশাল ছয় হাজার পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থানটি অক্ষুন্ন রেখেছেন সেরেনা। এদিকে তার বোন ভেনাস উইলিয়ামস ১৬ মাস পরে দুবাইতে শিরোপা জয়ের পরে ১৫ ধাপ উপরে উঠে ২৯তম স্থানে অবস্থান করছেন।
ডব্লিউটিএ শীর্ষ ১০ র্যা ঙ্কিং :
১. সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র), ১২৬৬০ রেটিং পয়েন্ট
২. লি না (চায়না), ৬৭৯৫
৩. আজনিয়েস্কা রাদাওয়ানাস্কা (পোল্যান্ড), ৫৭০৫
৪. ভিক্টোরিয়া আজারেঙ্কা (বেলারুস), ৫৬৮১
৫. মারিয়া শারাপোভা (রাশিয়া), ৫২০৬
৬. এ্যাঞ্জেলিক কারবার (জার্মানী), ৪৪৯০
৭. সিমোনা হালেপ (রোমানিয়া), ৪৪৩৫
৮. হেলেনা ইয়ানকোভিচ (সার্বিয়া), ৪৩৮০
৯. পেট্রা কেভিতোভা (চেক প্রজাতন্ত্র), ৪৩৬৫
১০. সারা ইরানি (ইতালি), ৪১৯৫