বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ভারতের জয়ে খুশি হওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

বাংলাদেশের সঙ্গে কোয়ার্টার ফাইনালে ভারতের জয়ের পর গতকাল বৃহস্পতিবার নিজের টুইটার পেজে তসলিমা নাসরিন লেখেন, ‘বাংলাদেশ জিতলে খুশি হতাম। কিন্তু ভারত জিতেছে এতেও এখন খুশি। জেতাটা ভারতেরই প্রাপ্য ছিল। কারণ বাংলাদেশের চেয়ে ভারত অনেক ভালো খেলেছে।’ এর আগেও বাংলাদেশ দলকে চুনোপুঁটি আর ভারতকে হাঙ্গর বলে মন্তব্য করেন তিনি।

তার এসব মন্তব্যে অনেকে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তার সমন্ধে বেশ খারাপ মন্তব্যও করেছেন তাদের অনেকে। তার দেশপ্রেম নিয়ে প্রশ্নও তুলেছেন তারা।

কেএইচ