মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ১৬৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে বাংলাদেশের মেয়েরা করেছে ৫ উইকেটে ৯১ রান। স্বাগতিকদের কাছে ৭২ রানের বড় পরাজয় দিয়ে শুরু করলো বাংলাদেশের মেয়েরা।
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দল। দলীয় ৬২ রানে বেলাস্বামী বানিথাকে (৩৮) বোল্ড করে সাজঘরে ফেরান স্পিনার নাহিদা আক্তার।
পরের ওভারে স্মৃতি মানধানাকে (০) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ফাহিমা খাতুন। দলীয় ৯৫ রানে মিথালি রাজকে (৪২) জাহানারা আলমের ক্যাচে পরিণত করেন রুমানা আহমেদ।
এরপর দলীয় ১৩৬ রানে হার্মানপ্রিট কাউরকে (৪০) নাহিদার ক্যাচ বানান রুমানা আহমেদ। দলীয় ১৪১ রানে অনুজা পাতিলকে (১) এলবিডব্লিউ করেন ফাহিমা।
শেষ পর্যন্ত কৃষ্ণামুরথির অপরাজিত ৩৬ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৩ রান তোলে স্বাগতিকরা।
বাংলাদেশ নারী দল ক্রিকেট দল এর আগে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারতের বিপক্ষেই, ৭টি। কিন্তু ৭ ম্যাচের একটিতেও জিততে পারেনি বাংলাদেশ।
আজও পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশ মহিলা দলকে।
এসএম





