আগামী শুক্রবার থেকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হচ্ছে। ফুটবলের তীর্থক্ষেত্র মারকানায় ফ্রান্স-জার্মানির ম্যচ দিয়ে শুরু হবে সেমি-ফাইনালে ওঠার লড়াই।
শুক্রবার কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও জার্মানি।
অল ইউরোপ লড়াইয়ের পর একই দিনে হবে অল লাতিন লড়াই। বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও কলম্বিয়া।





