অবশেষে কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ব্রাজিলের মাটিতে শেষ আটের লড়াইয়ে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে তারা। গঞ্জালো হিগুয়াইনের একমাত্র গোলে ১৯৯০ বিশ্বকাপের পর ফাইনালে ওঠার লড়াই নিশ্চিত করেছে মেসিরা।
শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় এই দুই দলের লড়াই। শুরু থেকেই দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা। আর খেলার মাত্র সাত মিনিটে ডি মারিয়ার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন হিগুয়াইন।
২৯ মিনিটে ডি মারিয়ার একটি সুযোগ পেলেও বেলজিয়ামের ডিফেন্ডারের বাধায় গোলবঞ্চিত হন তিনি। কিন্তু বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি এই মিডফিল্ডার। চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। তার জায়গা ইনজো পেরেজ মাঠে নেমেছেন।
৩৯ মিনিটে ডি বক্সের দ্বারপ্রান্তে মেসিকে অবৈধভাবে ফেলে দেয়ায় ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। বেলজিয়ামের গোলপোস্টের ১৯ মিটার দূর থেকে কিক নেন মেসি। কিন্তু ক্রসবারের সামান্য উপর দিয়ে বলটি মাঠের বাহিরে চলে যায়। ফলে দলের লিডকে ডাবলে নিতে পারলেন না এই তারকা।
প্রথমার্ধে বেলজিয়াম দুর্দান্ত একটি আক্রমণ করেছিল। কিন্তু আর্জেন্টাইন গোলরক্ষক বলটি ফিরিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে নিষ্প্রভ ছিল আর্জেন্টিনা। যেন ৯০ মিনিট সময় পার করতে পারলেই বেঁচে যায় তারা। কিন্তু একের পর এক আক্রমণ করে যায় বেলজিয়াম। বেশ দুর্দান্ত কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি তারা।
শেষ দিকে মেসিও গোল করার একটি সুযোগ পায়। কিন্তু খালি মাঠে গোলরক্ষক একা পেয়েও পরাস্ত করতে পারেননি এই তারকা।
বেলজিয়ামের তারকা ইডেন হ্যাজার্ড এদিন আলো ছড়াতে পারেননি। তবে আর্জেন্টিনার ভয়ের কারণ হয়ে দাড়িয়েছিলেন ফেলানি। বলতে গেলে এই ম্যাচে ফেলানিই চোখে পড়ার মতো লড়াই করেছে।
তবে শেষ পর্যন্ত শেষ হাসিটা আর্জেন্টিনাই হাসল। আর ম্যারাডোনার পর ফের সেমিফাইনাল নিশ্চিত করেছে মেসির দল।
ঢাকা, ৫জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেডআই
খেলা
সেমিফাইনালে মেসির আর্জেন্টিনা
অবশেষে কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ব্রাজিলের মাটিতে শেষ আটের লড়াইয়ে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে তারা। গঞ্জালো হিগুয়াইনের একমাত্র গোলে ১৯৯০ বিশ্বকাপের পর ফাইনালে ওঠার লড়াই নিশ্চিত করেছে মেসিরা।





