ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচেই পাঁচ ম্যাচ সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল নিউজিল্যান্ড। শেষ ওভারে আগে ম্যাচটি তাদেরই হাতে ছিল। কিন্তু ৫০তম ওভারে ১৭ রান নিয়ে ম্যাচ টাই করে কিউইদেরকে সিরিজ জয় বঞ্চিত করে জাদেজা। এবার চতুর্থ ওয়ানডেতে ১১ বল হাতে থাকতে সাত উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা। ফলে এক ম্যাচ হাতে থাকেই সিরিজটি নিজেদের করে নিল তারা।
মঙ্গলবার হ্যামিল্টনের সিডন পার্কে ২৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটির ৫৪ রান সংগ্রহের পর প্রথম উইকেট হারায় তারা। ১৯ রান করা জেসি রাইডারের মাঠ ছাড়ার পর দলের রানের খাতায় মাত্র চার রান যোগ হতেই বিদায় নেন ওপেনার মার্টিন গাপটিল (৩৫)।
ওয়ানডাউনে নামা কেন উইলিয়ামসের সঙ্গে দলের রানের চাকা সচল রেখেছেন রস টেইলর। তাদের এই জুটি থেকে আসে ১৩০ রান। উইলিয়ামস ৬০ রান করে জাদেরজার কাছে রান আউট হলেও সেঞ্চুরি করে দলের জয় নিশ্চিত করেছে টেইলর।
তার ১১২ রানের সঙ্গে ৪৯ রান নিয়ে অপরাজিত থাকেন ম্যাককুলাম।
এর আগে টসজয়ী ভারত শুরুটা ভালো করতে পারেনি। কোহলির (২) পর সাজঘরে ফিরে যান রাহানে (৩)। তবে ওপেনার রোহিত শর্মার সঙ্গে শক্ত জুটি গড়ে তোলেন আমবাতি রাইদু। রাউদু ৩৭ রান করে আউট হলেও ৭৯ রান করেন রোহিত। তবে এদিনও দলের হাল ধরেন মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা। তাদের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে মাত্র পাঁচ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রক করে ভারত। ৭৯ রান করা ধোনির সঙ্গে ৬২ রানে অপরাজিত থাকেন জাদেজা।
খেলা
ভারতকে হারিয়ে সিরিজ কিউইদের
ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচেই পাঁচ ম্যাচ সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল নিউজিল্যান্ড। শেষ ওভারে আগে ম্যাচটি তাদেরই হাতে ছিল। কিন্তু ৫০তম ওভারে ১৭ রান নিয়ে ম্যাচ টাই করে কি





