হেলেনা কস্তা ছিলেন কাতারের মহিলা ফুটবল দলের কোচনারী ফুটবল দলের কোচ নারী। এমনকি নারী রেফারিও আছে। এসব কোনো নতুন তথ্য নয়। কিন্তু পুরুষ দলের প্রধান কোচের দায়িত্বে আছেন, এমন নারী ছিলেন না এত দিন। এবার এ শূন্যতা পূরণ হলো। পর্তুগালের হেলেনা কস্তাকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্রান্সের দ্বিতীয় বিভাগের দল ক্লারমোন্ত্ ফুত্।
ইউরোপের অনেক ফুটবল ক্লাবে কোচ হিসেবে নারীদের কোচ হিসেবে দেখা গেছে৷ কিন্তু পুরুষ দলের প্রধান কোচ হওয়ার ঘটনা এই প্রথম। কস্তার জন্য অবশ্য কোচ হওয়া নতুন নয়। মাত্র ২১ বছর বয়সে প্রথম পর্তুগিজ ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে ১২০ জন পুরুষ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয়েছিলেন। কাজ করেছেন বেনফিকা ও চেলসিতে, তাও আবার হোসে মরিনহোর সঙ্গে। কাজ করেছেন সেল্টিকেও। কাতার ও ইরানের নারী দলের কোচের দায়িত্ব পালন করেছেন। তবে একটি পুরুষ দলের প্রধান কোচ হওয়ার অভিজ্ঞতা এই প্রথম।
৩৬ বছর বয়সী কস্তা নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘মনে করি, এটি ক্রীড়াঙ্গনের নারীদের জন্য খুবই ভালো, বিশেষ করে ফুটবলে। এটি অন্য কারও ক্ষেত্রেও ঘটতে পারে। মাত্রই শুরু হলো। আজ একটি দুয়ার উন্মোচন করলাম। আমার পিছু পিছু আরও অনেক নারী চলে আসবে, এটাই আশা।’
২০০১ সালে লিসবন বিশ্ববিদ্যালয় থেকে ক্রীড়াবিজ্ঞানে স্নাতক ডিগ্রি নিয়েছেন৷ ২০০৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ক্রীড়া বিশ্লেষণের (গেম অ্যানালাইসিস) ওপর স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ২০১২-১৩ শিক্ষাবর্ষে লিসবনের লুসোফোন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে ভর্তি হয়েছেন। পিএইচডি করছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে।
ইতিমধ্যে ক্লারমুন্ত্ ফুত্ বিবৃতি দিয়ে জানিয়েছে, এর (কস্তার নিয়োগ) মাধ্যমে ক্লাব নতুন যুগে প্রবেশ করবে। কস্তার নিয়োগে খুব খুশি আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারও। কস্তার নিয়োগকে স্বাগত জানিয়েছেন ফিফার সভাপতি সেপ ব্ল্যাটার ও উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিও। তথ্যসূত্র: এএফপি, নিউইয়র্ক টাইমস, বিবিসি, সিএনএন, গার্ডিয়ান, ক্লারমন্টফুট ডট কম।
[b]ঢাকা ২৮ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]