ড্যানিয়েল ভেট্টরির পথ ধরে এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের পেস বোলার কাইল মিলস।

১৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে বিশ্ব সেরা ওয়ানডে বোলারদের মধ্যে শীর্ষ দশে নিজের জায়গা প্রায় নিয়মিত করে ফেলেছিলেন মিলস। এমনকি দীর্ঘ সময় ধরে তিনি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও ছিলেন।

অবসরের ঘোষনা দিয়ে ৩৬ বছর বয়সী মিলস বলেছেন, গত ১৪ বছর ধরে দেশের হয়ে ক্রিকেট খেলাটা সত্যিই গর্বের বিষয়। অবশ্যই আমি এই সময়গুলো দারুণভাবে অনুভব করব। তবে অসাধারণ এই খেলা থেকে সড়ে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময় বলে আমি মনে করছি। ক্রিকেটকে সময় দিতে গিয়ে পরিবারকে অনেক অবহেলা করা হয়েছে। তারাও আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। এখন তাদেরকে সময় দেবার মুহূর্ত এসেছে।

নিউজিল্যান্ডের হয়ে ১৭০ ওয়ানডে ম্যাচে মিলস ২৪০ উইকেট শিকার করেছেন। ব্ল্যাক ক্যাপসদের হয়ে এটা দ্বিতীয় সর্বোচ্চ উইকেট দখল। ২৯৭ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন ভেট্টরি।

জেডআই