সুপার কাপে আর্জেন রোবেনের গোলে প্রথমে এগিয়ে গেলেও শেষ রক্ষা হল না বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে উলফসবার্গের বিপক্ষে টাই ব্রেকারে ৫-৪ গোলে হেরেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
নিকলাস বেন্টনারের বীরত্বে জার্মান সুপার কাপ জিতে নিল উল্ফসবার্গ। খেলার শেষ মুহুর্তে বেন্টনারের গোলেই সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর পেনাল্টিতে নাটকীয়ভাবে জয় তুলে নেয় তারা।
এদিন ম্যাচের ৪৯ মিনিটে আর্জেন রোবেনের গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। কিন্তু ৮৯ মিনিটে গোলটি শোধ করে দেন বেন্টনার।
জেডআই





