বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে খেলার শুরুতেই গোল হজম করার দ্বারপ্রান্তে চলে গিয়েছিল বাংলাদেশ। তবে মামুনুলদের ভাগ্য ভালো। কারণ প্রতিপক্ষ মালয়েশিয়ার খেলোয়াড়ের কিক করা বল গোল বারে লেগে ফিরে আসে।

খেলার শুরু থেকে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের বিপক্ষে বেশ পরিশ্রম করে খেলছে বাংলাদেশ দল। কিন্তু খেলার শুরুতেই গোল হজম করার উপক্রম হয় তাদের। তবে গোলপোস্ট তাদের রক্ষা করে।

এর কয়েক মিনিটে বাংলাদেশও আক্রমণ চালায়। কিন্তু গোল করতে সক্ষম হয়নি স্বাগতিকরা। খেলার ১০ মিনিটে দুর্দান্তভাবে বল নিয়ে বাংলাদেশের দিকে আক্রমণ চালায় মালয়েশিয়া। কিন্তু তাকে অবৈধভাবে ধাক্কা দিয়ে সাময়কি পরিস্থিতি সামাল দেয় বাংলাদেশ। ১১ মিনিটে দুর্দান্ত এক স্পট শট নেয় মালয়েশিয়ার খেলোয়াড়। এবারও গোলবার রক্ষা করল বাংলাদেশকে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রথমার্ধের লড়াই এখনও আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চলছে।

বুধবার বিকাল পাঁচটায় সিলেট স্টেডিয়ামে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছে তারা। খেলাটি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন ও চ্যানেল নাইন।

ছয় জাতির আন্তর্জাতিক টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেডআই