বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের কারণে বিশ্ব ফুটবল ক্ষতিগ্রহস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন উয়েফা প্রেসিডেন্ট মাইকেল প্লাতিনি। সেই সঙ্গে আরো জানিয়েছেন যে ২০১৯ সালে ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে ব্লাটার অংশ নিলে তিনি অবকা হবেন না।

১৯৯৮ সালে প্রথমবার ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হন ব্লাটার। এই নিয়ে চতুর্থবারের মতো বিশ্ব সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ৭৮ বয়সী সুইস। এত দীর্ঘ সময় দায়িত্ব পালন কালে অনেক চাপ ও সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি।

ব্লাটার জানিয়েছিলেন শেষবারের মতো তিনি এই পদে দায়িত্ব পালন করছেন। কিন্তু ইউরোপের ফুটবলের প্রধানের মতে, আবার নির্বাচনে অংশগ্রহণ করা ব্লাটারের পক্ষে অসম্ভব কিছু না। যদিও নির্বাচন করার বিষয় নিজেকে সরিয়ে নেয়ার কথা জানিয়েছেন প্লাটিনি।

উয়েফা প্রধান বলেন, "আমি কাপুরুষ নয় এবং ব্লাটারকে ভয় পাই না। আমি ফিফার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেইনি, তবে উয়েফার বিষয়টি মাথায় রেখেছি। ভবিষ্যতে ফিফার প্রধান হতে আমি এখনও নিজেকে সরিয়ে নিয়েছি।"

তিনি আরো বলেন, "আমি মনে করি, আবার নির্বাচনে অংশগ্রহণ করা ব্লাটারের উচিত হবে না। ফিফার ভয়ানক খ্যাতি আছে, যা ব্লাটার উৎসাহ দিয়েছেন। ফুটবল ক্ষতিগ্রস্থ হচ্ছে।"

"আমি আমার বন্ধু সেপ ব্লাটারকে চিনি। তাই তিনি যদি ২০১৯ সালে আবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেন, তবে আমি অবাক হব না।"

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই