আইসিসি বিশ্বকাপের ১১তম আসরের উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি পার করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৪ রান সংগ্রহ করেছে তারা।
৪২ বলে ৩৬ রান করা গাপটিলের সঙ্গে ৪৪ বলে ৬১ রান করে মাঠে টিকে আছেন ম্যাককালাম।
এবারের বিশ্বকাপে প্রথম হাফ-সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। লঙ্কান বোলারদেরকে কোনো পাত্তা না দিয়ে মাত্র ৩৫ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি।
শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে শুরু হয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার ব্যাট-বলের লড়াই।
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে টস জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছেন গত আসরের রানার্স-আপ শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।
নিউজিল্যান্ড দল: গাপটিল, ম্যাককালাম, কেন উইলিয়ামসন, রস টেলর, গ্রান্ড ইলিয়ট, কোরি অ্যান্ডারসন, লুক রঞ্চি, ড্যানিয়েল ভেট্টোরি, টিম সাউদি, অ্যাডাম মিলনে ও ট্রেন্ট বোল্ট।
শ্রীলঙ্কা দল: তিলকারত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, জীবন মেন্ডিস, কুলসেকারা, সুরঙ্গা লাকমল, রঙ্গনা হেরাথ ও লাসিথ মালিঙ্গা।
জেডআই





