শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করছে টসহারা বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে সাকিব-মুশফিকের ব্যাট সেঞ্চুরি পার করেছে তারা।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এই রিপোর্ট লেখা পর্যন্ত চার উইকেটের বিনিময় ১১৪ রান করেছে বাংলাদেশ। এখন ক্রিজে আছেন সাকিব আল হাসান (৩৭) ও মুশফিকুর রহিম (২৪)।
শুরুতেই টসজয়ী শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ফিল্ডিং বেছে নেন। আর তার দলের বোলার শামিন্দা এরাঙ্গা দলকে শুভ সূচনা করে দেন। বাংলাদেশের শুরুর দুটি উইকেটই নেন ডানহাতি এই পেসার। দলনেতার এক উইকেটের সঙ্গে লাকমাল আরেকটি উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন।
অভিষেক টেস্টে ব্যাটিং শুরুটা মন্দ হয়নি শামসুর রহমান শুভর। বিপরীতে ধৈর্যশীল ব্যাটিং পন্থা বেছে নিলেও মাঠে টিকতে পারেননি ওপেনার তামিম ইকবাল। ২৮ বলে মাত্র ৬ রান করে ইরাঙ্গার বলে লাকমালের হাতে ক্যাচ তুলে দিয়েছেন তিনি। দলীয় ৩৫ রানে প্রথম উইকেট হারানোর পর ৪০ রানেই হারায় আরো দুই উইকেট। ওয়ানডাউনে নামা মার্শাল আইয়ুবের (১) পর বিদায় নেন শুভ (৩৩)। এরপর মুমিনুল ও সাকিব দলের রানের চাকা সচল রাখার চেষ্টা করলেও দলীয় ৫৯ রানে সাজঘরে ফেরেন মুমিনুল (৮)।
ঢাকা,২৭জানুয়ারি,(টাইমনিউজবিডি)//জেডআই
খেলা
সেঞ্চুরি পার করেছে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করছে টসহারা বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে সাকিব-মুশফিকের ব্যাট সেঞ্চুরি পার করেছে তারা।





