ক’দিন আগেই উরুগুয়ের বিপক্ষেপ বিশ্বকাপ বাছাই খেলতে গিয়ে নিরাপত্তা প্রটোকল ভেঙে এক খুদে ভক্তকে কাছে টেনে নেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এবার হাঙ্গেরিতে একই কাজ করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে নিজের ব্যস্ত সূচির মধ্যেও সময় বের করে নিয়ে প্রতিবন্ধী এই শিশুর সঙ্গে দেখা করেন রোনালদো। পরে সেই ছবি পর্তুগাল টিমের সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টও করা হয়। যেখানে লেখা হয়েছে ‘এই খুদে ভক্ত তার আইডলের সঙ্গে দেখা করতে চেয়েছিল। ফুটবল যখন মাঠের বাইরে গিয়েও ম্যাজিক দেখায়।’
এমএ