হেডলাইন দেখে চমকে ওঠাটা স্বাভাবিক। কারণ, টানা জয়ের রথে রয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। তারা আবার কখন জার্মানির কাছে হারল। তবে সেটা ব্রাজিলের নারী ফুটবল দল।
বুধবার রাতে এক প্রীতি ম্যাচে তারা জার্মানির কাছে ৪-০ গোলে হেরেছে। গ্রীষ্মকালীন বিশ্বকাপকে সামনে রেখে এই প্রীতি ম্যাচে মুখোমুখি হয় জার্মানি ও ব্রাজিলের নারী ফুটবল দল। জার্মানির হয়ে গোলের দেখা পান সেলিয়া সাসিক, সিমনি লাওডার, মেলানি লিউপোলোজ ও ডিজেনিফার মারোজসান।
জার্মানির মাঠে অনুষ্ঠিত এই ম্যাচ দেখতে ১৫ হাজার দর্শক হাজির হয়। ম্যাচের ২৬ মিনিটে ব্রাজিলিয়ান একজন ডিফেন্ডার জার্মানির সিমনি লাওডারকে ডি বক্সের মধ্যে ফেলে দেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে ভুল করননি। পেনাল্টি থেকে গোল আদায় করে নেন সেলিয়া সাসিক।
৩৪ মিনিটে সিমনি লাওডারের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ৬০ মিনিটের সময় গোল করে ব্যবধান ৩-০ করেন মেলানি লিউপোলোজ। চূড়ান্ত বাঁশি বাজার আগ মুহুর্তে ডিজেনিফার মারোজসানের গোলে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় জার্মানির।
ইআর





