টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে টস হেরে রোববার ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে তামিমের সেঞ্চুরিতে ভর করে ১৮০ রানের পাহাড়সম ইনিংস গড়ে বাংলাদেশ।

তিন দফায় বৃষ্টি হওয়ার পর ওমানের জন্য নতুন টার্গেট দাঁড়ায় ১২ ওভারে ১২০। সেই রান তাড়া করে নির্ধারিত ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৫ রানের বেশি করতে পারেনি। ফলে ৫৪ রানের দারুণ এক জয় তুলে নিয়ে বিশ্বকাপের মূলপর্বে স্থান করে নেয় বাংলাদেশ।

১৮১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে ওমান। ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৪১ রান। এরপরই ধর্মশালায় বৃষ্টি এসে হানা দেয়।

বৃষ্টি শেষে আবার খেলা শুরু হয়। বৃষ্টি আইনে ১৬ ওভারে ওমানের জন্য নতুন টার্গেট দাঁড়ায় ১৫২ রান। এরপর ৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে ওমান। এরপর আবারো বৃষ্টি এসে হানা দেয়। বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে।

বৃষ্টি থামলে আবার খেলা শুরু হয়। সেখানেও ওমানের সামনে নতুন লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১২ ওভারে ১২০ রান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওমানের সংগ্রহ ১০.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৯ রান।

ওমান শিবিরে বল হাতে প্রথমেই আঘাত করেন তাসকিন আহমেদ। ফিরিয়ে দেন জিসান মাকসুদকে (০)। এরপর দলীয় ১৪ রানের মাথায় আল-আমিন আঘাত হানেন। তিনি ফিরিয়ে দেন খাওয়ার আলীকে (৮)। বৃষ্টির পর খেলা শুরু হলে রান আউটে কাটা পড়েন আদনান ইলিয়াস।

দলীয় ৪৪ রানের মাথায় ব্যক্তিগত ১৩ রানে আউট হন ইলিয়াস। এরপর দলীয় ৪৫ রানে সাকিবের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরত যান সহ-অধিনায়ক আমির কলিম (০) । দলীয় ৫০ রানে সাকিবের বলে স্ট্যাম্পড হন আমির আলী (৪)। আর দলীয় ৬ রানে মাশরাফির বলে মিথুনের হাতে ক্যাচ দিয়ে আউট হন যতীন্দর সিং (২৫)।

দলীয় ৫৯ রানে সাকিবের পর পর দুই বলে আউট হয়ে যান মেহরান খান (৩) ও সুলতান আহমেদ (১)।

এর আগে বাংলাদেশের ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৪২ রানে লালচেতার বলে বোল্ড হয়ে যান সৌম্য সরকার। ২২ বলে ১২ রান করেন তিনি। উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গে ৪২ রান তোলেন সৌম্য।

দলীয় ১৩৯ রানের মাথায় দুর্ভাগ্যবশত আউট হয়ে যান সাব্বির রহমান। ২৬ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৪৪ রান করেন তিনি। এ ছাড়া তামিম ইকবালের সঙ্গে ৯৭ রানের জুটি গড়েন। ৯.১ ওভারে ১০.৫৮ গড়ে এই রান তোলেন তামিম-সাব্বির।

সাব্বিরের অনাকাঙ্খিত আউটের পর সাকিবের সঙ্গে মিলে পুরো ওভার খেলেই অপরাজিত থেকে মাঠ ছাড়েন তামিম। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো সেঞ্চুরি গড়তে সাকিবের সঙ্গেও ৪১ রানের অপ্রতিরোধ্য ঝুটি গড়েন তিনি। ৬৩ বল মোকাবেলায় তামিমের ১০৩ রানের দৃষ্টিনন্দন ইনিংসটি ১০ চার ও ৫ ছক্কা দিয়ে সাজানো ছিল। আর ৯ বল মোকাবেলায় ১৭ রানে অপরাজিত ছিলেন সাকিব।

ওমানের হয়ে একটি করে উইকেট পান লালচেতা ও খাওয়ার আলী।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।

রবিন/আলম