ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক ক্রীড়া উৎসব ২০১৪ এর অংশ হিসাবে ক্যারম একক (পুরুষ ও মহিলা) প্রতিযোগিতা আগামী রোববার বেলা ১২টা থেকে ডিআরইউ ক্রীড়া রুমে শুরু হবে।

প্রতিযোগিতায় ৪৮ জন পুরুষ এবং ৯ জন মহিলা সদস্য অংশ নিচ্ছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকরীদের সকাল সড়ে ১১টার মধ্যে টুর্নামেন্ট কমিটির আহবায়ক শহীদুল ইসলামের কাছে রিপোর্ট করার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

জেডআই