ফিফা বিশ্বকাপ ২০১৮ বাছাই পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার পার্থের এনআইবি স্টেডিয়ামে স্বাগতিকদের কাছে ৫-০ গোলে হেরেছে মামুনুলরা।
ম্যাচটিতে মূলত খেলার প্রথমার্ধেই হেরে গেছে বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে তারা চারটি গোল হজম করেছে। বিরতির পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে অস্ট্রেলিয়া মাত্র একটি গোল করতে পারে।
এদিন খেলার ৬ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। ম্যাথিউ লেকির গোলে লিড নেয় স্বাগতিকরা। খেলার ৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোজিক। ২০ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন। সেই সঙ্গে দলকে নিয়ে যান ৩-০ গোলের ব্যবধানে।
২৯ মিনিটে বার্নসের গোলে ৪-০ গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। বিরতির আগে এটিই ছিল শেষ গোল।
দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে বাংলাদেশের জালে পঞ্চম গোলটি করেছেন অ্যারোন ময়।
জেডআই





