মঈন আলীর একই ওভারে আউট হয়েছেন ইমরুল কায়েস ও মুমিনুল হক। চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯৩ রানের জবাবে দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: ১৩.৫ ওভারে বাংলাদেশ ২৯/২। ব্যাট করছেন তামিম ইকবাল (৭)। ফিরে গেছেন মুমিনুল হক (০), ইমরুল কায়েস (২১)।
এর আগে অভিষিক্ত মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে শুক্রবার দ্বিতীয় দিনে ২৯৩ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। অভিষেকে ৬ উইকেট নিয়েছেন মিরাজ।
এমএনজে





