আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের একাদশতম আসরের প্রথম ম্যাচে ভাগ্যের লড়াইয়ে জয় পেয়েছে গত আসরের রানার্স-আপ শ্রীলঙ্কা। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টসের লড়াইয়ে জয় পেয়ে প্রথমে বোলিং বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।

শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে শুরু হয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার ব্যাট-বলের লড়াই।

উদ্বোধনী ম্যাচটিতে দুর্দান্ত ব্যাট করছেন নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটির ব্যাটসম্যান মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম। এখন পর্যন্ত ৭.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬০ রআন সংগ্রহ করেছে তারা।

২৯ বলে ২৪ রান করা গাপটিলের সঙ্গে ২০ বলে ৩৪ রান করে মাঠে টিকে আছেন অধিনায়ক ম্যাককালাম।

নিউজিল্যান্ড দল: গাপটিল, ম্যাককালাম, কেন উইলিয়ামসন, রস টেলর, গ্রান্ড ইলিয়ট, কোরি অ্যান্ডারসন, লুক রঞ্চি, ড্যানিয়েল ভেট্টোরি, টিম সাউদি, অ্যাডাম মিলনে ও ট্রেন্ট বোল্ট।

শ্রীলঙ্কা দল: তিলকারত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, জীবন মেন্ডিস, কুলসেকারা, সুরঙ্গা লাকমল, রঙ্গনা হেরাথ ও লাসিথ মালিঙ্গা।

জেডআই