সেমিফাইনালের টিকিট পেতে লড়াই করছে আর্জেন্টিনা ও বেলজিয়াম। এই লড়াইয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে গঞ্জালো হিগুয়াইনের গোল লিড নিয়েছে তারা। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় লিড নিয়েই বিরতিতে গেছে মেসিরা।
শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় এই দুই দলের লড়াই। শুরু থেকেই দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা। আর খেলার মাত্র সাত মিনিটে ডি মারিয়ার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন হিগুয়াইন।
২৯ মিনিটে ডি মারিয়ার একটি সুযোগ পেলেও বেলজিয়ামের ডিফেন্ডারের বাধায় গোলবঞ্চিত হন তিনি। কিন্তু বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি এই মিডফিল্ডার। চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। তার জায়গা ইনজো পেরেজ মাঠে নেমেছেন।
৩৯ মিনিটে ডি বক্সের দ্বারপ্রান্তে মেসিকে অবৈধভাবে ফেলে দেয়ায় ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। বেলজিয়ামের গোলপোস্টের ১৯ মিটার দূর থেকে কিক নেন মেসি। কিন্তু ক্রসবারের সামান্য উপর দিয়ে বলটি মাঠের বাহিরে চলে যায়। ফলে দলের লিডকে ডাবলে নিতে পারলেন না এই তারকা।
প্রথমার্ধে বেলজিয়াম দুর্দান্ত একটি আক্রমণ করেছিল। কিন্তু আর্জেন্টাইন গোলরক্ষক বলটি ফিরিয়ে দেন।
ঢাকা, ৫জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেডআই





