সুপার কাপের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতল অ্যাটলেটিকো মাদ্রিদ। শুক্রবার নিজেদের মাঠ ভিনসেন্ট কালদোরোনে ১-০ গোলে জিতেছে কোচ ডিয়াগো সিমোওনের শিষ্যরা।
প্রথম ম্যাচে রিয়ালের মাঠ স্যান্টিয়াগো বার্নব্যুতে ১-১ গোলে ড্র করেছিল দল দুটি। ফলে এই ম্যাচে ড্র করলেই ট্রফি জিততে পারত অ্যাটলেটিকো। তবে জয় দিয়েই মৌসুমের প্রথম শিরোপাটি জিতল তারা।
খেলার প্রথমার্ধে দুর্দান্ত এক আক্রমণ করে অ্যাটলেটিকো। অবশ্য গোলরক্ষক ক্যাসিয়াস সামনে না এগিয়ে গেলে হয়তো বিপদমুক্ত করতে পারতেন দলকে। কিন্তু সেটা না হওয়ায় ডিয়াগো গডিনের অবদানে লিড নেয় অ্যাটলেটিকো।
শেষ পর্যন্ত ম্যাচটিতে গোলটি শোধ করতে পারেনি রিয়াল। ফলে হার নিয়ে মাঠ ছাড়ে তারা। আর ট্রফির স্বাদ পায় স্বাগতিকরা।
ঢাকা,২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই





