হতাশা যেন পিছু ছাড়ছেই না ম্যানচেস্টার ইউনাইটেডের। বৃহস্পতিবার রাতে আরো একটা হতাশা যোগ হলো ইংল্যান্ডের দলটির।

এদিন উয়েফা ইউরো লিগের খেলায় ফেনেরবাখের কাছেও হারলো ম্যানইউ। হারের ব্যবধানটা বেশি না, ২-১ গোলের।

অথচ প্রথম লেগে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ফেনেরবাখকে ৪-১ গোলে পরাস্ত করেছিল ম্যানইউ। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে নাকানি-চুবানি খেলো তারা। ওয়েন রুনি যা একটু আলো ছড়ালেন, বাকিরা পারেননি নামের প্রতি সুবিচার করতে।

মাত্র ২ মিনিটের মাথায় মুসা সোর গোলে এগিয়ে যায় ফেনেরবাখ। আর ৫৯ মিনিটে স্বাগতিকদের গোল ব্যবধান দ্বিগুণ করেন জার্মেই লিনস। ৮৯ মিনিটে ম্যানইউর হয়ে গোল ব্যবধান কমিয়েছেন ওয়েন রুনি।


এমএনজে