পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক জুম্মান লুসাই।

রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শুক্রবার বিকেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে অবস্থান আর উন্নতি হয়নি।

১৯৭৮ সালে বাংলাদেশ পুলিশের হয়ে ক্যারিয়ার শুরু করা জুম্মান লুসাই ১৯৯৮ সালে সব ধরনের হকি থেকে অবসর নেন। বাংলাদেশের হয়ে ১৯৮৫ সালে প্রথম হ্যাটট্রিক করেন তিনি। দেশের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ তিনি। এছাড়া, সবশেষ বাংলাদেশ গেমসে মশাল বহন করেন লুসাই।

জেডআই