ব্রাজিল বিশ্বকাপে ৬৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত ২৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ফ্রান্স ও সুইজারল্যান্ডের ম্যাচে সবচেয়ে বেশি গোল দেখল ফুটবল বিশ্ব। শুক্রবারে অনুষ্ঠিত এই ম্যাচে মোট ৭টি গোল হয়েছে।
ম্যাচটিতে সুইজারল্যান্ডের জালে পাঁচবার বল জড়িয়েছে ফ্রান্স। সুইজরাও দুটি গোল পেয়েছে। সব মিলিয়ে সাতবার বল জড়িয়েছে এই ম্যাচে।
এর আগে সবচেয়ে বেশি গোলের ম্যাচ ছিল স্পেন ও নেদারল্যান্ডসের ম্যাচটি। গ্রুপ পর্বে এই দুই দলের ম্যাচটিতে গোল হয়েছিল ৬টি। পাঁচবার স্পেন জাল কাঁপিয়েছে নেদারল্যান্ডস। আর একটি সান্তনাসূচক গোল পেয়েছে ২০১০ বিশ্বকাপ জয়ীরা।
বিশ্বকাপে এক ম্যাচে সর্বাধিক ১১ গোলের রেকর্ড রয়েছে হাঙ্গেরি-জার্মানি ম্যাচে। ১৯৫৪ সালের ওই ম্যাচে আট গোল হজম করে জার্মানি। এছাড়া, ১৯৫৮ সালে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচে হয় ১০ গোল।
খেলা
সবচেয়ে বেশি গোলের ম্যাচ