অস্ট্রেলিয়ার ‘বিগ ব্যাশ’ টি- টোয়েন্টি লিগে খেলতে চান শাহিদ আফ্রিদি। পাকিস্তানের এই ৩৬ বছর বয়সী অলরাউন্ডার আপাতত ব্যস্ত হ্যাম্পশায়ারের হয়ে ইংল্যান্ডে টি - টোয়েন্টি লিগ খেলতে।
পাকিস্তান নির্বাচকদের কাছে আফ্রিদি এখন ‘বাতিলের’ তালিকায়। তবে, ফের পাকিস্তানের হয়ে মাঠে নামার আশা ছাড়ছেন না। এমনকি, জাতীয় নির্বাচক প্রধান ইনজামাম -উল -হককেও জানিয়ে দিয়েছেন সুযোগ পেলে পাকিস্তান জার্সিতে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত তিনি।
এসবেরই মধ্যে আফ্রিদি জানালেন, গত দু মরসুমে ডাক পাওয়া সত্ত্বেও অস্ট্রেলিয়ায় কুড়ি-বিশের লিগ খেলতে যাওয়া হয়নি।
তবে, এবারও যদি ডাক পান, ফেরানোর প্রশ্নই ওঠে না।
এমআইএস





