এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনূর্ধ্ব-১৪ ফুটবল ফেস্টিভ্যালে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ২০১৫ সালে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার জন্য দল গঠন করতে মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

দেশব্যাপী অনুর্ধ্ব-১৩ বছর বয়সী খেলোয়াড় বাছাই করার জন্য ট্রায়াল পর্ব শুরু করবে বাফুফে গেম ডেভেলপমেন্ট কমিটি। বাছাই পর্বে অংশ নিতে আগ্রহী খেলোয়াড়েরা নিজ নিজ জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) এর সাথে যোগাযোগ করতে পারবে।

যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০২ বা এর কম তারাই এই ট্রায়ালে অংশ নিতে পারবে। বাছাই প্রক্রিয়া চলবে ১৫ আগস্ট ২০১৪ তারিখ পর্যন্ত।

ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই