জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার ঘোষিত এই দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন জুবায়ের হোসাইন। এছাড়া দলে ডাক পেয়েছেন শাহাদাৎ হোসাইন ও মার্শাল আইয়ুব।

এ দলে রাখা হয়নি স্পিনার সোহাগ গাজীকে। নিষেধাজ্ঞার কারণে খেলার সুযোগ পাচ্ছেন না তিনি।

আগামী ২৫ অক্টোবর মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, শামসুর রহমান, মুমিনুল হক, রুবেল হোসাইন, শুভাগত হোম, মাহমুদুল্লাহ, শফিউল ইসলাম, জুবায়ের হোসাইন, শাহাদাৎ হোসাইন, মার্শাল আইয়ুব, আল আমিন হোসাইন, তাজুল ইসলাম।

জেডআই