তিন গোলে সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেলো ফ্রান্স। ১৭ মিনিটে কর্নার থেকে করা গোলে দলকে এগিয়ে নেন অলিভার গিরোদ। এর এক মিনিটের মাথায় বেনজেমার বাড়িয়ে দেওয়া বলে ব্যবধান দ্বিগুন করেন ম্যাতুউদি। এবং ৪০ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন ম্যাথু ভ্যালবুয়েনো।
অফসাইডের ফাঁদে না পড়লে এক গোল শোধ করতে পারতো সুইসরা। ২৯ মিনিটে আরও একটি সুযোগ মিস করে সুইজারল্যান্ড।
পঁচিশ মিনিটে বেনজেমার শট আটকে দেন সুইস গোলরক্ষক দিয়েগো বেনাগিলো।
এর আগে খেলার ছয় মিনিটের মাথায় বেনজিমার শট লক্ষ্যভ্রষ্ট না হলে শুরুতেই এগিয়ে যেতো ফ্রান্স। সাত মিনিটের মাথায় গিরোদের সঙ্গে ধাক্কা লেগে চোখে আঘাত পেয়ে মাঠ ছাড়েন সুইস স্টিভ ফন বার্গেন। তার স্থলে মাঠে নামেন ফিলিপে স্যান্ডিরস।

শুক্রবারে এ ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপে দ্বিতীয় বারের মতো মুখোমুখি হয়েছে ফ্রান্স ও সুইজারল্যান্ড। ২০০৬ সালের বিশ্বকাপে প্রথম দেখা হওয়া সে ম্যাচে গোল শূন্য থাকে।
সালভেদরের অ্যারেনা ফন্তে নোভা স্টেডিয়ামে দু’দলের এ লড়াইয়ে যারা জিতবে তাদের নকআউট পর্ব অনেকটা নিশ্চিত হয়ে যাবে। কারণ, এর আগে নিজেদের প্রথম ম্যাচে উভয়েই জয় তুলে নিয়েছে।
ফ্রান্স জয়ী হয় হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলে। আর সুইজারল্যান্ড ২-১ গোলে জয় তুলে নেয় ইকুয়েডরের বিপক্ষে।
ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





